1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জের সন্তান আবদুল্লাহ আল-মামুন এডিশনাল আইজিপি

  • Update Time : শনিবার, ১৮ মে, ২০১৯
  • ৬৩৫ Time View

শাল্লা উপজেলার হাওরপারের সন্তান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম, পিপিএম বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এডিশনাল আইজিপি) হিসেবে পদোন্নতি পেয়েছেন।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ পদোন্নতি দেয়া হয়। তিনি বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্বাধীনতা পরবর্তী সময়ে সুনামগঞ্জ জেলার ছাতক শহরের কালিবাড়ির কৃতিসন্তান প্রয়াত ফণি ভূষণ চৌধুরী বাংলাদেশ পুলিশ এর অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এডিশনাল আইজিপি) হিসেবে অবসর গ্রহণ করেন। এরপর দীর্ঘ বিরতি দিয়ে সুনামগঞ্জ শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামের আরেক কৃতিসন্তান চৌধুরী আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ পুলিশ এর অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এডিশনাল আইজিপি) হিসেবে পদোন্নতি পেলেন।
এদিকে তাঁর এ পদোন্নতির কারণে সুনামগঞ্জ জুড়ে আনন্দের বন্যা দেখা দিয়েছে। তাঁর এ পদোন্নতিকে অনেকে সততার পুরস্কার বলেও অভিহিত করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com