1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

১০ টাকা ধরিয়ে দিয়ে শিশুকে ধর্ষণ!

  • Update Time : শনিবার, ১৮ মে, ২০১৯
  • ৪৩৩ Time View

ফেনীর ছাগলনাইয়ায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মো. বাহার (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে ওই শিশু ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ছাগলনাইয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। পুলিশ গতকাল রাতেই অভিযান চালিয়ে বাহারকে গ্রেপ্তার করে।

বাহার ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব শিলুয়া নাপিতঘাটা এলাকার রুহুল আমিনের ছেলে। তিনি পেশায় হকার।

পুলিশ ও এলাকাবাসী জানান, ছাগলনাইয়ায় ভাড়া বাসায় থাকে শিশুটির পরিবার। গতকাল শিশুটির বাবা-মায়ের অনুপস্থিতে বাহার তার হাতে ১০ টাকার একটি নোট ধরিয়ে দেন। এরপর তাকে কোলে করে পাশের একটি দোকানঘরে নিয়ে ধর্ষণ করেন। দোকানঘরে শিশুর কান্নার শব্দ শুনে শিশুটির মা সেখানে গিয়ে বাহারকে দেখতে পান। তিনি পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাঁকে ধাওয়া করে। তবে তখন তাঁকে ধরা যায়নি। পরে পুলিশ গতকাল রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মুর্শেদ বলেন, শিশু ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। শিশুটির শারীরিক পরীক্ষার জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শারীরিক পরীক্ষা শেষে ২২ ধারায় শিশুটির জবানবন্দি নেওয়া হবে। আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের আবেদন জানানো হবে।

সুত্র-প্রথম আলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com