1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

পলোতে আটকা পড়ল ২৭কেজি ওজনের বোয়াল

  • Update Time : শনিবার, ১৮ মে, ২০১৯
  • ৪২২ Time View

মৌলভীবাজারের হাকালুকি হাওরে ধরা পড়েছে ২৭ কেজি ওজনের বোয়াল মাছ। মাছ দেখতে ভিড় জমিয়েছেন আশেপাশের লোকজন।

শুক্রবার হাকালুকির জুড়ি উপজেলার জায়ফরনগর ইউনিয়নের উত্তর জাঙ্গিরাই গ্রামের বাসিন্দা আবু সাইদ স্বপনের পলোতে এই মাছটি ধরা পড়ে।

স্থানীয়রা জানান, এলাকার বিভিন্ন বয়সী মানুষ মিলে হাকালুকির জুড়ী অংশে পলো নিয়ে মাছ ধরতে যান বিভিন্ন বয়সী লোক। এই সময় স্বপনের পলোতে এই বোয়ালটি ধরা পড়ে।

আবু সাইদ স্বপন জানান, হাকালুকি হাওরে পলো নিয়ে মাছ ধরতে এই মাছটি ধরা পড়ে। এটির ওজন ২৭ কেজি। পরে মাছটি বাড়িতে নিয়ে আসলে আশপাশের লোকজন মাছটি একনজর দেখতে ভিড় জমান।

তিনি আরও জানান, এত বড় বোয়াল সাধারণত পাওয়া যায় না। যেহেতু আমি পেয়েছি তাই একা না খেয়ে আত্মীয়স্বজনদের ভাগ করে দিয়েছি।

জুড়ী উপজেলার মৎস্য কর্মকর্তা মীর আলতাফ হোসেন জানান, এখন মাছের প্রজনন মৌসুম। মা মাছ ডিম ছাড়ার উদ্দেশ্যে হাওরে স্রোতের বিপরীতে ছুটতে ছুটতে আশেপাশের ছোট খাল-বিলে তারা আশ্রয় নেয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com