1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

সিলেট নগরীতে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি হলেই অভিযান

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯
  • ৫০৬ Time View

সিলেট মহানগরীর যানজট নিরসনের লক্ষে নগরীর বিভিন্ন সড়কের পাশে রং পার্কিং, হকার, অবৈধ দোকান প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বিভিন্ন মালামাল উচ্ছেদসহ নিজ উদ্যোগে অভিযান ও পথসভা পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এসময় ডিসি ট্রাফিক ফয়সাল মাহমুদ ঘোষণা দেন, যে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে সেখানেই ট্রাফিক বিভাগ অভিযান চালাবে ট্রাফিক বিভাগ।

বুধবার বেলা ১২টায় নগরের আম্বখানা থেকে হাউজিং এস্টেট, দরগা গেইট, খাসদবির রোড, শাহী ঈদগাহ রোড পযর্ন্ত এ অভিযান ও পথসভা পরিচালনা করে মেট্রোপলিটন পুলিশ।

এসময় সাধারণ নাগরিকদেরকে ট্রাফিক নিয়মাবলী ও সড়কের চলাচল সম্পর্কিত সচেতনতা মূলক বক্তব্য প্রদান করা হয়।

উক্ত পথসভায় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন, আসুন সড়কের শৃঙ্খলায় রক্ষায় সকলে জোড়ালো ভূমিকা পালন করি, অভারটেকিং করবেন না, একজনের আগে আরেকজন যাবেন না, অভারটেকিং করবেন না, বিপদে পড়বেন না, আস্তে ধীরে চালাবেন গাড়ী, তাড়াতাড়ি পৌঁছাবেন বাড়ী। তাড়াহুড়া করবেন না বিপদে পড়বেন না।

এসময় পথসভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) নিকোলিন চাকমা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জ্যোর্তিময় সরকার, পিপিএম সহ সচেতন নাগরিকবৃন্দ।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ বলেন, যেখানে রং পাকিং, রাস্তার উপর অবৈধ দোকানপাট, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে ব্যবসা সেখানে অভিযান চালাবে ট্রাফিক বিভাগ। এছাড়াও নাগরিকদের ট্রাফিক সচেতনায় লক্ষে পথসভা অব্যাহত ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com