1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:

রোববার থেকে শুরু হচ্ছে মোবাইল সিমের পুনঃনিবন্ধন

  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ১০৪৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: মোবাইল সিমের পুনঃনিবন্ধন রোববার শুরু হবে। এ কার্যক্রম চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। এ কার্যক্রমের মধ্যে সিম যাচাই করে নিতে হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বুধবার দুপুরে মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। তিনি বলেন, যাদের সিম রেজিস্ট্রেশন করা আছে তাদেরও যাচাই করে দেখতে হবে সঠিকভাবে রেজিস্ট্রেশন করা আছে কি না। তারা যদি যাচাই না করেন তাদের সিম সাময়িক বন্ধ করা হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত হবে সিম চালুর ব্যাপারে। তিনি বলেন, গ্রাহকরা কীভাবে সিম যাচাই বা পুনঃনিবন্ধন করবেন, সে ব্যাপারে রোববারই তা গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে। তিনি বলেন, ২০১২ সালের ১১ অক্টোবর থেকে মোবাইল ফোন অপারেটররা ‘প্রি-একটিভ’ সিম (আগে থেকেই চালু) বিক্রি করতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। কেউ নিবন্ধনহীন সিম ব্যবহার করলে প্রতিটি সিমের জন্য অপারেটরকে ৫০ ডলার করে জরিমানা করা হবে বলেও সিদ্ধান্ত হয়েছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com