1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

নতুন মোটরসাইকেলে ঈদের দিন প্রাণ গেল দুইজনের

  • Update Time : বুধবার, ৫ জুন, ২০১৯
  • ৫১২ Time View

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নতুন কেনা মোটরসাইকেলে ঈদের দিন প্রাণ গেল ভগ্নিপতি বিপুল ও শ্যালক রানার। এ ঘটনায় রানার ভাই ফিরোজ আহত হয়েছেন।

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার খোর্দ্দখালিশপুরে গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপুল মহেশপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে ও রানা একই উপজেলার বাড়ান্দি গ্রামের আসাদুলের ছেলে। আহত ফিরোজকে কোটচাঁদপুর হাসপাতাল থেকে যশোর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, নিহত বিপুল নতুন কেনা মোটরসাইকেলে শ্যালক রানা ও ফিরোজকে নিয়ে শ্বশুরবাড়ি বাড়ান্দি গ্রাম থেকে নিজ বাড়ি জগন্নাথপুরে যাচ্ছিলেন। পথে খোর্দখালিশপুর গ্রামের চুলকানির মোড়ে আসামাত্র মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাবলা গাছে আঘাত করে। এতে ঘটনাস্থলেই নিহত হন বিপুল ও রানা।

নিহত ও আহতদের উদ্ধার করে নিকস্থ কোটচাঁদপুর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে আহত ফিরোজকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুইজনের লাশ কোটচাঁদপুর হাসপাতালে রাখা হয়েছে বলে জানান ওসি।

সৌজন্যে যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com