1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

গরুর মাংসে হাড় বেশি দেয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত-২০

  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০১৯
  • ৩৮৮ Time View

গরুর মাংসে হাড় বেশি দেয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় ক্রেতা-বিক্রেতার মধ্যে কথাকাটাকাটির ঘটনায় দুদল গ্রামবাসীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার সকালে সরাইল উপজেলার খাঁটিহাতা ও কুট্টাপাড়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে অন্তত ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে খাঁটিহাতা বিশ্ব রোড মোড় বাজারে কুট্টাপাড়া এলাকার ধন মিয়া মাংস কিনতে যান। এ সময় মাংসে হাড়ের পরিমাণ বেশি দেয়া নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে কথাকাটাকাটি হয়।

এ নিয়ে দুপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। তাক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরাইল থানার ওসি মফিজ উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি হোসেন সরকার জানান, সংঘর্ষের কারণে প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকার পর যান চলাচল পুনরায় শুরু হয়েছে।

সুত্র-যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com