1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

মোটরসাইকেলে মাইক্রোর ধাক্কা, বাবা ও শিশুপুত্র নিহত

  • Update Time : শনিবার, ৮ জুন, ২০১৯
  • ৩৭৯ Time View

মাগুরা সদর উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক বাবা ও তার শিশু সন্তান নিহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার ইছাখাদা এলাকায় মাগুরা-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– একমি কোম্পানির মেডিকেল প্রতিনিধি কৃষ্ণ চন্দ্র বাছাড় (৩৫) ও তার আড়াই বছরের ছেলে সাম্য বাছার।

দুর্ঘটনায় কৃষ্ণ চন্দ্র বাছাড়ের স্ত্রী মাগুরা সদর হাসপাতালের সেবিকা নিলিমা বিশ্বাস (২৫) আহত হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কৃষ্ণ চন্দ্র বাছাড় একটি মোটরসাইকেলে স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি শালিখার নাছোহাটি থেকে নিজ গ্রাম মাগুরা সদরের লক্ষ্মিকান্দর গ্রামে ফিরছিলেন। পথে ইছাথাদা এলাকায় দ্রুতগামী একটি মাইক্রোবাস তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান কৃষ্ণ বাছাড় ও তার ছেলে সাম্য।

তিনি জানান, দুর্ঘটনায় আহত কৃষ্ণের স্ত্রী মাগুরা সদর হাসপাতালের সেবিকা নিলিমা বিশ্বাসকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইক্রোবাসসহ চালক পালিয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

সুত্র-সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com