1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

রাজধানীতে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দেয়াল ধসে প্রাণ গেল পথচারীর

  • Update Time : সোমবার, ১০ জুন, ২০১৯
  • ৩৫৩ Time View

রাজধানীর শনির আখড়ায় একটি বিপণী বিতানে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দেয়াল ধসে এক পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে শনির আখড়া মোড় বাসস্ট্যান্ডের পাশে মসজিদ রোডের ‘রেহানা প্লাজা’য় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

নিহত পথচারীর নাম ফরিদ আহমেদ (৫০) বলে জানা গেছে। তিনি কদমতলীর রসুলপুর এলাকায় থাকেন।

নিহতের স্ত্রী রওশন আরা গণমাধ্যমকে জানান, রিকশায় করে ওই এলাকা দিয়ে বাজার করার জন্য যাচ্ছিলেন ফরিদ। এসময় দেয়াল ধসে কয়েকটি ইট তার মাথায় পড়লে তিনি আহত হন। এই অবস্থায় ফরিদকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহাবুদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভবনের তিনতলার একটি দেয়াল সম্পূর্ণ ধসে পড়েছে। সেখানে এক্সিম ব্যাংকের শাখা আছে। সেখানেই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। এখন পর্যন্ত একজনের মরদেহ পাওয়া গেছে।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় দেশ বাংলা হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সুত্র-কালের কণ্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com