1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

তিন মোটরসাইকেল চোর আটক

  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০১৯
  • ৪০৭ Time View

দিনেদুপুরে মোটরসাইকেলের তালা ভেঙে নিয়ে যাওয়ার সময় তিন মোটরসাইকেল চোরকে আটক করেছে স্থানীয় লোকজন। উত্তমমধ্যম দিয়ে পরে তাদের সদর থানায় দেয়া হয়েছে। সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারাম্যান রেয়াজুল ইসলাম জানান, গতকাল দুপুরে ভবানীগঞ্জহাট সংলগ্ন নীলসাগর মোড়ের ধান-চাল-ভুট্টা ব্যবসায়ী রশিদুল ইসলাম মুন্সি তার গুদাম ঘরের সামনে মোটরসাইকেলে তালা লাগিয়ে জোহরের নামাজ আদায় করতে যান। এ সময় তিন মেটরাসাইকেল চোর মোটরসাইকেলের তালা ভেঙে নিয়ে যাওয়ার সময় ইউপি সদস্য লিখন তাদের দেখে ফেলেন এবং স্থানীয়দের সহায়তায় ধাওয়া করে তিন জনকেই আটক করে। আটকরা হলো- সদর উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়নের নমির উদ্দিনের পুত্র আব্দুল সাত্তার (৪২), গুলজার রহমানের পুত্র আবু বক্কর সিদ্দিক (২৫) ও সৈয়দপুর উপজেলার কাজীপাড়া এলাকার অহেদুর রহমানের পুত্র ইমরান হোসেন (২৪)। উল্লেখ্য, বেশ কিছুদিন থেকে নীলফামারীতে মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি বৃদ্ধি পেয়েছে। গত ৩০শে মে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবাষির্কীর অনুষ্ঠান চলাকালে বিএনপি অফিসের সামনে থেকে দুটি মোটরসাইকেল খোয়া যায়। এ ছাড়া এর কয়েকদিন আগে শহরের শাখামাছা বাজার এলাকা থেকে আরো ১টি মোটরসাইকেলসহ একমাসে অন্তত ১০টি বাইসাইকেল চুরি গেছে শহরের বিভিন্ন এলাকা থেকে।

সুত্র মানব জমিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com