1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্বোধনের কোন তথ্য নেই সুনামগঞ্জ জেলা প্রশাসকের দপ্তরে

  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০১৯
  • ৩৪৪ Time View

স্টাফ রিপোর্টার
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্বোধনের কোন আইন বা বিধি সংক্রান্ত কোন তথ্য সুনামগঞ্জ জেলা প্রশাসকের দফতরে নেই বলে লিখিত ভাবে জানানো হয়েছে। গত ২০ মে উন্নয়ন কর্মী সালেহিন চৌধুরী শুভ সুনামগঞ্জ জেলা প্রশাসক’এর কার্যালয়ে তথ্য অধিকার আইনে জানতে চান, ‘নাগরিক কর্তৃক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্বোধনের কোন আইন বা বিধি আছে কিনা? যদি না থাকে তাহলে নাগরিকবৃন্দ এই কার্যালয়ে কর্মকর্তা কর্মচারিকে কি সম্বোধন করবেন?’
সালেহিন চৌধুরী শুভ’র আবেদনের প্রেক্ষিতে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য প্রদানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারি কমিশনার ফারজানা আক্তার ববি’এর ৩ জুন স্বাক্ষরিত পত্রে জানানো হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, তাঁর চাহিত তথ্য এ কার্যালয়ে না থাকায় তথ্য অধিকার আইন, ২০০৯ এর ৯(৩) ধারা মোতাবেক চাহিত তথ্য প্রদান করা সম্ভব হচ্ছে না।
এ ব্যাপারে আবেদনককারী উন্নয়ন সংস্থা হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রেরিত পত্রটি আজ রবিবার হাতে পেয়েছি।
এতে লিখিত ভাবে জানানো হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্বোধনের কোন আইন বা বিধি সংক্রান্ত কোন তথ্য জেলা প্রশাসকের দফতরে নেই। তবে অধিকতর নিশ্চিত হওয়ার জন্য খুব শীঘ্রই আইন সচিবালয় ও জনপ্রশাসন সচিবালয়ে আবেদন করে তথ্য চাওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com