1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে লন্ডন প্রবাসী গীতি কবি আব্দুল হকের জানাযা অনুষ্টিত

  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫
  • ৮৪৩ Time View

স্টাফ রির্পোটার : জগন্নাথপুর পৌরএলাকার জগন্নাথপুর (বড় দিঘিরপাড়) গ্রামের লন্ডন প্রবাসি গীতিকবি আবদুল হক এর নামাজে জানাযা বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় উপজেলা সদর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্টিত হয়। জানাযায় এলাকার শত শত লোক অংশ গ্রহন করেন। জানাযায় ইমামতি করেন মরহুমের ভাতিজা মাওলানা আবদুল আলীম। পরে তার লাশ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
তিনি শুক্রবার বিকেল ৫টায় ইংল্যান্ডের ম্যানচেষ্টার হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি দুই স্ত্রী তিন ছেলে দুই মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন গুনগাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ লিভার জনিত রোগে ভূগছিলেন।
মরহুমের লাশ বৃহস্পতিবার গ্রামের বাড়িতে এসে পৌঁছলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। তার মৃত্যুতে জগন্নাথপুরে শোকের ছায়া নেমে আসে। আব্দুল হক তার নিজ জন্মস্থান জগন্নাথপুর ও ক্যমব্রীজে একজন গীতিকার ও কবি হিসেবে বেশ পরিচিত ছিলেন। তাঁর প্রায় পাঁচ শতাধিক গানের দুটি পান্ডুলিপি রয়েছে। আব্দুল হক দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের অন্যতম শিক্ষা শহর ক্যামব্রীজে বসবাস করে আসছিলেন। মৃত্যুর প্রায় তিন মাস পূর্বে তিনি ম্যানচেষ্ঠার শহরে চলে যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com