1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

চট্রগ্রামে বস্তিতে আগুন, শতাধিক ঘর পুড়ে ছাই

  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯
  • ৩০৫ Time View

চট্টগ্রামের ভেড়া মার্কেটের বস্তিতে আগুন লেগে শতাধিক ঘর পুড়ে গেছে। আজ সকালে নতুন ফিশারি ঘাটের পাশে অবস্থিত ওই বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের ১৩টি আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে আমাদের কাছে আগুন লাগার খবর আসে। সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে বিভিন্ন মালিকের অন্তত ১০০টি বসতঘর ও চারটি দোকান পুড়ে গেছে বলে জানিয়েছেন উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর এবং আগুনের সূত্রপাত কীভাবে হলো তা জানা যায়নি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। তার  নেতৃত্বে গঠিত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর আগে গত ১৬ই ফেব্রুয়ারি গভীর রাতে ওই বস্তিতে আগুন লেগে আটজন দগ্ধ হয়ে মারা যায়।।

সুত্র মানব জমিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com