1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

ধর্মপাশায় ড্রেজার মেশিন জব্দ- ১০ হাজার টাকা জরিমানা

  • Update Time : শুক্রবার, ২১ জুন, ২০১৯
  • ৩১২ Time View

ধর্মপাশায় নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করার অভিযোগে মো. হোসাইন হিরা নামে একজনকে ১০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিনটি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার জয়শ্রী ইউনিয়নের খাদ্য গুদাম সংলগ্ন বরাইয়া নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনটি জব্দ ও এর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আবু তালেব।
জানা যায়, জয়শ্রী ইউনিয়নের বাঘাউচা গ্রামের মৃত এমদাদ হোসেনের ছেলে মো. হোসাইন হিরা ৪/৫ দিন ধরে অবৈধ ভাবে বরাইয়া নদী থেকে বালু উত্তোলন করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বরাইয়া নদীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
১০ হাজার টাকা জরিমানা দিয়ে সেখান থেকে সে মুক্তি পায়। এসময় বালু উত্তোলন করার কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনটি জব্দ করা হয়। উপস্থিত ছিলেন, জয়শ্রী ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল আজিজ, চেইনম্যান ফারুক মিয়া প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com