1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

ছাতকে বজ্রপাতে নিহত-১

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯
  • ৩৪০ Time View

ছাতকে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বিচি মিয়া (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের মামদপুর গ্রাম সংলগ্ন চড়াখালি হাওর থেকে বিচি মিয়ার মৃত দেহ উদ্ধার করেছেন স্বজনরা। তিনি একই ইউনিয়নের সিংচাপইড় গ্রামের অইমুছ আলীর পুত্র বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ঝড়-বৃষ্টির মধ্যে জাল নিয়ে হাওরে মাছ ধরতে যান বিচি মিয়া। রাতেও বাড়ি না ফেরায় বৃহস্পতিবার ভোরে বিচি মিয়াকে খোঁজতে বের হন স্বজনরা। একপর্যায়ে মামদপুর গ্রাম সংলগ্ন চড়াখালি হাওরে বিচি মিয়ার মৃতদেহ পড়ে থাকতে দেখে সেখান থেকে তার লাশ উদ্ধার করেন। বিচি মিয়ার মৃতদেহের একপাশে ও মাথায় ক্ষতের চিহৃ থাকায় কোনো একসময় বজ্রপাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করেছেন তার স্বজনরা।

সিংচাপইড় ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com