1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ চার নিহত

  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০১৯
  • ৩৩৬ Time View

বজ্রপাতে সাতক্ষীরায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত দুজন। শুক্রবার বেলা ১১টার দিকে জেলার কালীগঞ্জ ও আশাশুনি উপজেলায় এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এ সময় কালীগঞ্জ উপজেলার গড়ইমহল গ্রামের আল-আমিন তার পরিবারসহ টিনশেডঘরে অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাতে আল-আমিনের পরিবারের তিনজন নিহত হন।

নিহতরা হলেন- আল-আমিন (২২), তার সহোদর রবিউল (২০) ও আল-আমিনের স্ত্রী সাবিনা আক্তার (১৮)। এ তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক রাজীব হোসেন।

এদিকে একই সময় আশাশুনি উপজেলার মাদ্রাগ্রামে বজ্রপাতে মারা যান এক যুবক। তার নাম জুয়েল হোসেন (২৪)। বজ্রপাতের সময় তিনি গরুর গোয়ালে কাজ করছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন আশাশুনি থানার ওসি আবদুস সালাম।

সুত্র-যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com