1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন

ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১০

  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০১৯
  • ৪১৮ Time View

ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল শনিবার সকালে উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে গ্রামের মাঠে ফুটবল খেলা নিয়ে জয়নগর গ্রামের লালু শাহ ও শরীফের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন তুমুল সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় আধ ঘন্টা ব্যাপী সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত লালু শাহ(৩৫), মছন আলী(৪০) ও আসাদ মিয়া(৪২) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শরীফ(২৮), কুতুব(২৭), সেলিম আহমদ(৪২), ফখর উদ্দিন(২৯), ফজল মিয়া(৫০), সালেহা বেগম(২৩)সহ অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে ছাতক থানার ওসি(তদন্ত) আনিনুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com