1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

পার্কে অসামাজিক কার্যকলাপের অভিযোগে শতাধিক যুবক-যুবতী আটক

  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০১৯
  • ৪২১ Time View
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার পৌর শেখ রাসেল শিশু পার্কে অসামাজিক কার্যকলাপের দায়ে শতাধিক যুবক-যুবতীকে আটক করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। পরে তাদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। আজ দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বায়েজুদুর রহমানের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালতটি পরিচালিত হয়।

এলাকাবাসী জানায়, অনেকদিন ধরেই পার্কটিতে অসামাজিক কার্যকলাপ চলে আসছিলো। আজ এ অভিযানটিকে এলাবাসী সাধু বাদ জানায়। এদিকে আটককৃতদের মুচলেকা দিয়ে ছেড়ে দেয়ায় এলাকার মানুষের মধ্যে কিছুটা ক্ষোভ দেখা দেয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বায়েজুদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে শিশু পার্কটিতে অসামাজিক কার্যকলাপ চলে আসছে। তবে আজ জেলা প্রশাসকের নিদের্শে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
সুত্র-মানব জমিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com