1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন

ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০১৯
  • ২৯৫ Time View

পাবনা-ঢাকা মহাসড়কে আজ সোমবার দুপুরে ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহতরা হলেন, সুজানগর উপজেলার চিনাখড়া আদমপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৩৫), ইব্রাহিমপুর গ্রামের মোক্তার হোসেন (৩২) ও সাঁথিয়া উপজেলার আত্রাইসুখা গ্রামের ইশা খাঁ (২৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনার আহম্মদপুর ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে দুপুর ১২টার দিকে তিন মোটরসাইকেল আরোহী কাশিনাথপুর থেকে পাবনার দিকে যাচ্ছিলেন। একটি দ্রুতগামী ট্রাক পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন আরোহীর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ঘটনার পরপরই স্থানীয় লোকজন ধাওয়া করে ঘাতক ট্রাকটিকে আটক করেছে। তবে ট্রাকের চালক ও সহযোগী পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে। ট্রাকটিও হেফাজতে নেওয়া হয়েছে। চালক ও সহকারীকে খোঁজা হচ্ছে।

সুত্র-প্রথম আলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com