1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

জগন্নাথপুরে স্কুল ছাত্রী ধর্ষনের ঘটনায় মামলা দায়ের

  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫
  • ৩৪১ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর ,শাহারপাড়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের দিনমজুরের মেয়ে স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষন করার ঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ ধর্ষিতা ১২ বছরের শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মেয়েটির মা ছফিনা বিবি বাদী হয়ে সোমবার রাতে জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় মামলা দায়ের করেন। মামলায় মেয়েটির মা উল্লেখ করেন, নারায়নপুর গ্রামের রফিক উল্যার ছেলে দিলাল মিয়া গত ১০ সেপ্টেম্বর জোরপূর্বক একই গ্রামের হিরা মিয়ার বাড়িতে নিয়ে বসত ঘরে আটক করিয়া জোরপূর্বক আমার মেয়েকে ধর্ষন করে। বিষয়টি আমার ১২ বছরের স্কুল পড়–য়া মেয়ে আমাকে অবহিত করলে আমি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি অবহিত করি। কেউ কেউ আমাকে বিষয়টি দেখে দেয়ার কথা বলায় আমি অসহায় নারী হিসেবে তাদের কথায় অপেক্ষা করি। কিন্তুু তারা কোন পদক্ষেপ না নেয়ায় বাধ্য হয়ে বিষয়টি আমি স্থানীয় সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যানকে অবহিত করি। তার পরামর্শে আমি সোমবার জগন্নাথপুর থানায় অভিযোগ দেই। মেয়েটির মা ছফিনা বিবি লিখিত অভিযোগে আরো বলেন, আমি একজন গরীব অসহায় নারী। যে লম্পট আমার মেয়ের সর্বনাশ করেছে আমি তার বিচার দেখতে চাই। সেয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান বলেন, ইউনিয়ন পরিষদে ওই নারী এসে তার মেয়েকে নিয়ে কান্নাকাটি করে বিষয়টি অবহিত করায় আমি আইনের আশ্রয় নিতে থানায় যেতে বলেছি।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেয়ে মামলা হিসেবে রের্কড করা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্ঠা চলছে। মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com