1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

সাংবাদিক শাহরিয়ারকে হত্যা হামলায় মিথ্যা আসামী করায় সহপাঠিদের মানববন্ধন

  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯
  • ৩৫২ Time View

দৈনিক যুগভেরী, দৈনিক সুনামগঞ্জের খবরের দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ও পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক ইয়াকুব শাহরিয়ারকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন তার সহপাঠীরা।
বুধবার বিকালে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ মানববন্ধন করেন এমসি কলেজে অধ্যনরত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী নূর আহমদ, শাহ সারোয়ার আলী, মাহমুদুল হাসান ও মাসুদ মাহী।
বক্তারা বলেন, ইয়াকুব শাহরিয়ার আমাদের সাথে থাকা অবস্থায় তাকে মামলার ১২ নং আসামী করা হয়েছে। যা সত্যি আমাদের সকলকে হতবাক করেছে। আজকের এই মানববন্ধন থেকে আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাই আমাদের বন্ধু ইয়াকুব শাহরিয়ারের নাম অনতিবিলম্বে যেনো এই ষড়যন্ত্রমূলক মামলা থেকে প্রত্যাহার করা হয়।’
মানববন্ধনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী আলবাব হোসাঈন, রাব্বী আহসান, দোলাল আহমদ, শাহজাহান কবীর চৌধুরী, আবদুল ওয়াদুদ মুন্না, আল আমীন, হারুন অর রশীদ, ইমাদ উদ দীন, বাচ্ছু মিয়া, ফখরুল ইসলাম, আবু হুরায়রা, শামীম আহমদ, সাইদুর রহমান, আব্দুল ওয়াহহাব সোয়েব, আল আমীন, আলিম উদ্দিন ও আল ইহসান সংগঠনের নেতা রাজীব আহমদ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com