1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম:
‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক

সুনামগঞ্জে ১২২টি মেডিকেল টিম গঠন

  • Update Time : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯
  • ৩১৫ Time View

বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য ১১টি উপজেলায় ১২২টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। বন্যার্তদের মধ্যে ৫৮ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে এবং ৫০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুদ আছে। ক্ষতিগ্রস্ত রাস্তা চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় সংস্কার কাজের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এদিকে বন্যায় জেলার ১ হাজার ৪ শত ৬৯টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৫৭টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং ৩৫১টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে ১১৯ টি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম ব্যাহত হয়েছে।
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এসব তথ্য জানানো হয়। সভায় আরো জানানো হয় প্লাবিত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে জেলা পুলিশ বিভাগ তৎপর রয়েছে। সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হারুন অর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোকলেছুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু তারেক, গণপূর্ত অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী আবিল আয়াম, এলজিইডি নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পওর-১ আবু বকর সিদ্দিক ভূঁইয়া, নির্বাহী প্রকৌশলী পওর-২ খুশি মোহন সরকার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবুল কাশেম, জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জিল্লুর রহমান, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ফরিদুল হক সহ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com