1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

সুনামগঞ্জের জামালগঞ্জে ছেলেধরা সন্দেহে প্রতিবন্ধী যুবককে গণধোলাই

  • Update Time : সোমবার, ২২ জুলাই, ২০১৯
  • ৪০৯ Time View

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ছেলেধরা সন্দেহে এক মানসিক প্রতিবন্ধী যুবককে আটক করে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গতকাল শনিবার রাত ৯টার দিকে জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃত যুবক মানসিক প্রতিবন্ধী। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের পুরাতন গদিগাওঁ গ্রামের আবদুল মতলিব মিয়ার ছেলে আফজাল হোসেন (২৬)।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, রাতে মতিন মিয়ার বাড়ির এক নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে অন্ধকারে এক অপরিচিত যুবককে দেখতে পান। ওই নারীকে দেখতে পেয়েই দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে নারীর চিৎকারে এলাকাবাসী তাকে আটক করে।

জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল আলম বলেন, ওই যুবকের পরিবার খবর পেয়ে থানায় জানায়, আটককৃত যুবক আফজাল। সে দীর্ঘদিন যাবত মানসিক রোগী। তাকে গত তিন দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে রাতেই যুবকের পরিবারের লোকজন এসে যুবককে নিয়ে গেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com