1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক

পিকআপ উল্টে প্রাণ গেল চারজনের

  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০১৯
  • ৩৫৯ Time View

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যান উল্টে চারজন নিহত হয়েছে।

আজ রোববার সকাল ৭টার দিকে উপজেলার চৌমুহনীর সিঙ্গার রোড এলাকায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছে ৯ জন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তারা সবাই নির্মাণ শ্রমিক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে ফেনী থেকে বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজারে একটি নির্মাণাধীন ভবনের ছাদের কাজ করার উদ্দেশ্যে ১২ জন শ্রমিক নিয়ে পিকআপ ভ্যানটি ছেড়ে আসে। পথে চৌমুহনী সিঙ্গার রোড এলাকায় একটি রিকশাকে পাশ কাটানোর (ওভারটেক) সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন ও নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ জানান, নিহতদের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সুত্র-সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com