1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

পুলিশের বাড়িতে ডাকাতি করতে গিয়ে চারজন ধরা

  • Update Time : বুধবার, ৩১ জুলাই, ২০১৯
  • ৩৪৭ Time View

হবিগঞ্জের বাহুবলে এক পুলিশ সদস্যর বাড়িতে ডাকাতি করতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে আটক হয়েছে চারজন। তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত আটকদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের ভাষ্যমতে, উপজেলার মীরপুর গ্রামের পুলিশ সদস্য আব্দুল হামিদ সিলেটে কর্মরত। মঙ্গলবার রাত আড়াইটার দিকে তাঁর বাড়ির সামনে একদল ডাকাত ঘোরাঘুরি করতে থাকে। এ সময় ওই গ্রামের সিএনজিচালিত অটোরিকশা চালক সাহেব আলী তাদেরকে দেখতে পেয়ে গ্রামবাসীকে খবর দেন। গ্রামের লোকজন সেখানে এসে চার ডাকাতকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। ডাকাতদের কাছে তালাভাঙার সরঞ্জামসহ বিভিন্ন উপকরণ পাওয়া যায়।

বাহুবল থানার এসআই জহির মিয়া বলেন, ‘আটক ডাকাতদের বাহুবল থানায় নিয়ে আসা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com