1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

ছাতকে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

  • Update Time : বুধবার, ৩১ জুলাই, ২০১৯
  • ৩৬৭ Time View

সুনামগঞ্জের ছাতকে বাবাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার  সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন ছাতক উপজেলার মঈনপুর গ্রামের আবদুর রশিদ।

সুনামগঞ্জের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সৈয়দ জিয়াউল ইসলাম মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় বাদীপক্ষে ছিলেন আইনজীবী আবু তাহের মোহাম্মদ রুহুল আমিন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. কামাল হোসেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৩ মে সন্ধ্যায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই দিন বিকেলে আবদুর রশিদ বাড়ির একটি মোরগ ধরে নিয়ে বাজারে বিক্রি করে দেন। বাজার থেকে বাড়িতে আসার পর বাবা শহীদ মিয়া ছেলের কাছে মোরগ বিক্রির কারণ জানতে চান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ছেলে বাবাকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হন শহীদ। পরে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে তিনি মারা যান।

ঘটনার পরের দিন শহীদ মিয়ার স্ত্রী নুরুন নেছা বাদী হয়ে ছেলের বিরুদ্ধে ছাতক থানায় একটি হত্যা মামলা করেন।

এই মামলায় তদন্ত শেষে পুলিশ আবদুর রশিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। মামলার দীর্ঘ শুনানি শেষে আজ রায় ঘোষণা করেন আদালত। রায় ঘোষণার সময় আসামি রশিদ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com