1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম:
‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক

সুনামগঞ্জে হাসপাতালের নতুন ভবন চালুর দাবীতে মানববন্ধন

  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০১৯
  • ৩০৩ Time View

‘স্বাস্থ্য সেবা পাওয়া আমার মৌলিক অধিকার’ শীর্ষক শ্লোগানে ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালের নতুন ভবন চালুকরণ, স্বাস্থ্য সেবার মান উন্নত করণের দাবিতে সুনামগঞ্জে প্রতিবাদ সভা ও মানববন্ধব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় পৌর শহরের আলফাত স্কয়ারে জেলার সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, স্বাস্থ্য অধিকার সংরক্ষণ আন্দোলন এবং ছাত্র অধিকার আন্দোলনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জের ২৫ লাখ মানুষের চিকিৎসার ভরসা সুনামগঞ্জ সদর হাসপাতাল। অথচ সেখানে মানুষ চিকিৎসা পায় না। সরকারিভাবে যে ঔষধ দেয়া হয়, সেগুলা মানুষ পায় না। এটা এমন একটি হাসপাতাল যেটা ২৪ ঘন্টাই একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে। এখানে মানুষ প্রেসার মাপাতে গেলে চিকিৎসক খুঁজে পায় না। হাসপাতালের ইমারজেন্সিতে ডাক্তার বসেন না।
সিভিল সার্জনকে উদ্দেশ্যে করে বক্তারা বলেন, সিন্ডিকেটের গডফাদার আপনাকে চিহ্নিত করতে হবে। আপনাকে বলতে হবে, কেন হাসপাতালে সরকারি ওষুধ থাকে না। কেন হাসপাতালে রোগীর খাদ্যের মান উন্নত হয় না।
স্বাস্থ্যসেবার মানোন্নয়ন করা না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচী দেবার ঘোষণা দেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন অ্যাড. রুহুল তুহিন, অ্যাড. এনামুল হক চৌধুরী, মজনু মিয়া, ইকবাল হোসেন, শাহীনূর পাশা প্রমুখ।
মানববন্ধনের পূর্বে সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের আলফাত স্কয়ারে এসে মানববন্ধনে মিলিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com