1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম:
‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক

বিশ্বনাথে মেয়েকে ধর্ষণ ‘মায়ের প্রেমিকের’!

  • Update Time : শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯
  • ৬১৮ Time View

সিলেটের বিশ্বনাথে ঘুমের ওষুধ খাইয়ে এক নারীকে (১৯) ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আলম মিয়া (৩০) কে গ্রেপ্তারের পর গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আলম মিয়ার ধর্ষিতা নারীর মায়ের প্রেমের সম্পর্ক ছিলো বলে জানিয়েছে পুলিশ।

বুধবার রাতে বিশ্বনাথের জানাইয়া এলাকা থেকে আলম মিয়াকে গ্রেপ্তার করেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট স্বামীর বাড়ি চট্রগ্রাম থেকে বিশ্বনাথে মায়ের বাসায় বেড়াতে আসেন এক সন্তানের জননী ওই নারী। পরদিন ৬ আগষ্ট মঙ্গলবার রাতে ঘুমের ওষুধ খাইয়ে ওই তাকে ধর্ষণ করে আলম। পরে ধর্ষিতা নারীকে তাঁর মা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করেন।

গত ৭ আগষ্ট বুধবার ওসিসি থেকে বিশ্বনাথ থানায় আলম মিয়াকে অভিযুক্ত করে ধর্ষণ মামলা করেন ওই নারী। (মামলা নং ৮)। গ্রেপ্তার হওয়া আলম সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মুকসেদপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান বলেন, ধর্ষিতার মার সাথে তার স্বামীর ছাড়াছাড়ি হয়ে গেছে। আলমের সাথে মায়ের পরকিয়া ছিলো। বৃহস্পতিবার সেই সুযোগে বাসায় এসে তাঁর মেয়েকে ধর্ষণ করে আলম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com