1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক

সিলেটে ব‌্যবসায়ীকে ছুরিকাঘাত, ১৫ লাখ টাকা ছিনতাই

  • Update Time : শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯
  • ৪০৯ Time View

সিলেট নগরীর সাগরদিঘীরপাড়ে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। বৃহস্পতিবার রাত পৌনে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী সালেহ আহমদ গেদা মিয়া (৫৫) সাগরদিঘীরপাড় ৩৩/১০ বাসার ছিদ্দেক আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নগরীর আম্বরখানা সোনালী ব্যাংক ভবনের নীচ তলায় বৈদেশিক মুদ্রার ব্যবসা করেন গেদা মিয়া। ঘটনার সময় একটি ব্যাগে ১৫ লাখ টাকা নিয়ে রিকশা যোগে বাসায় ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছামাত্র ৪টি মোটরসাইকেলে ছিনতাইকারীরা তার রিকশার গতিরোধ করে। এসময় টাকার ব্যাগ নিয়ে টানা হেঁচড়া করায় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেয়।

স্থানীয়রা আহতাবস্থা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে তার দেহে অস্ত্রোপচার করা হয়।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রিতা বেগম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ভিকটিমের অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com