1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিল চালু

  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ১৮৫৪ Time View

স্টাফ  রিপোর্টার ঃ সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিল এর
উদ্বোধন করা হয়েছে।  আজ সোমবার দুপুরে বিদ্যালয়ের ছাত্রীদের
খাবারের মধ্য দিয়ে মিড ডে মিলএর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম
মখলেছুর রহমান, জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির
সভাপতি সাংবাদিক মোঃ সানোয়ার হাসান সুনু, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান
শিক্ষক জয়ন্ত শেখর রায়, সহকারি শিক্ষক জামাল উদ্দিন, মোবারক হোসেন স্বপন,
সালাহ উদ্দিন হায়দার, প্রাক্তন সহকারি শিক্ষক আবদুল গফ্ফার, খন্ডকালীন
শিক্ষক মনি বণিক, রাকেশ দাস, সেলিনা বেগম, আবদুল হাকিম, সাংবাদিক হুমায়ুন
কবির সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত শেখর রায় জানান,
৩২৫ জন ছাত্রীর জন্য দুপুরের খাবার মিড ডে মিল আয়োজন করা হয়।  প্রথম বারের মতো এমন আয়োজনে  ছাত্রীদের মধ্যে আলাদা আনন্দ বিরাজ করতে দেখা যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com