1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এক কনটেন্ট ক্রিয়েটরকে মারধর, কেটে দেওয়া হলো চুল নয়াবন্দর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে নবগঠিত এডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর-বিশ্বনাথ সড়ক যেন লুটপাটের রাজত্ব, ৪৮ কোটি টাকার সংস্কার ৩ বছরেই নাজুক  পর্তুগালে অভিবাসীদের জন্য দুঃসংবাদ, বদলে গেল রেসিডেন্সের নিয়ম সুনামগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন কমিটিতে আরতি- বিমল দায়িত্ব পেলেন   পাবনায় নিখোঁজের ৭ দিন পর মিললো বস্তাবন্দি শিশুর টুকরো মরদেহ জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ জুয়ার আসর থেকে কারাগারে চার পুলিশ সদস্য ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো মন্দ ধারণার সুযোগ না দেওয়া: নবীজির জীবন থেকে একটি শিক্ষা

দিরাইয়ের কালিকোঠায় ট্রলারডুবিতে নিহত ১০

  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩০৭ Time View

সুনামগঞ্জের দিরাইয়ের কালিকোঠা হাওরে নৌকাডুবিতে মৃতের সংখ‌্যা বেড়ে ১০ জন হয়েছে।

আজ বুধবার সকালে ৫ জন ও গতকাল মঙ্গলবার রাতে ৫ জনের মৃত দেহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করেছে।

সকালে উদ্ধার হওয়া চার লাশের পরিচয় পাওয়া যায় এবং একজন অজ্ঞাত। তারা হলেন- দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের রইতনু নেছা (৩৫), একই গ্রামের শান্তা বেগম (৪), চরনাচর ইউনিয়নের পেরুয়া গ্রামের করিমা বেগম (৬২) ও নোয়ার চর গ্রামের আসাদ মিয়া (৬)। মাছিমপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে শামীম (৩), একই গ্রামের বদরুল মিয়ার ছেলে আবিদ (৪), নোয়ারচর গ্রামের আফাজরে ছেলে সোহান (২) ও চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামের ফিরোজ আলীর ছেলে আজমের (২) লাশ মঙ্গলবার রাতে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

উপজেলার পেরুয়া গ্রামের ফিরোজ আলীর ছেলের বিয়ে আজ বুধবার। বিয়েতে যাওয়ার জন্য মঙ্গলবার নৌকায় রওনা হয়েছিলেন মাছিমপুরে থাকা ফিরোজ আলীর স্বজনরা। কালিয়াকুঠা হাওরে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় প্রায় ১১ নিখোঁজ ছিল।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, এখন পর্যন্ত ৪ শিশুসহ ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। একজনের পরিচয় পাওয়া যায়নি। মৃত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com