1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

শ্রীমঙ্গলে ১৭টি মোবাইলফোনসহ চোর আটক

  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩১১ Time View

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৭টি মোবাইল ফোনসহ শামীম মিয়া নামে এক চোরকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাত ১২টার দিকে এ ঘটনায় পুলিশ জড়িত অপর আসামি মৌলভীবাজার সদর থানাধীন সোনাপুর এলাকার বিপুল দাসের বাড়ি থেকে ১৭টি মোবাইল উদ্ধার করা হয়। তবে বাড়িতে না থাকায় বিপুল দাসকে আটক করা যায়নি।

শামীম উপজেলার টিকরিয়া এলাকার চকগাঁত্ত গ্রামের শহিদুল হকের ছেলে।

জানা যায়, শ্রীমঙ্গল শহরের মক্কা মার্কেটের ব্যবসায়ী সেলিম মিয়া রোববার ১৯টি মোবাইল সেট ভর্তি একটি ব্যাগ পাশে রেখে রেলওয়ে মসজিদে নামাজে বসেন। নামাজ পড়া শেষে তিনি আর তার ব্যাগ পাননি। পরে রেলওয়ে স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পান একটি ছেলে কাঁধে করে তার মোবাইল ভর্তি ব্যাগ নিয়ে যাচ্ছে।

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) সোহেল রানা জানান, সিসিটিভি ফুটেজ দেখে চোর শামীম মিয়াকে শনাক্ত করা হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের পর অপর আসামি বিপুল দাসের বাড়ি থেকে মোবাইলগুলো উদ্ধার করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com