1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
স্বরাষ্ট্রমন্ত্রী/আসিব-আসিব বলে কতদিন পার হবে জানি না তাহিরপুরে গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল নারীর গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত সুনামগঞ্জে বালুভর্তি নৌকাডুবি, নিখোঁজ ২ শ্রমিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নিখোঁজ ১৭৫ অভিবাসী শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

শব্দের রুটি ||আব্দুল মতিন

  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৯১৮ Time View
শব্দের রুটি ||আব্দুল মতিন 
 
আগুনে পুড়া শব্দের রুটি  নিয়ে বসে আছি, মলাটে বাঁধবো বলে।
প্রথম প্রেমের আনন্দ আর এক জীবনের প্রান্তরের  প্রচ্ছদ এঁকে দিবে কেউ।

কাঁঠাল পাকা গন্ধে যদি পাঠ শুনো সন্ধ্যাকাশের বুকে ; তুমি চলে এসো,নিস্তব্ধ আকাশে কাটাবো মেগচিলের ডানায়।

নিযুত ঢেউয়ের চোখে পাঠ করবো কোটি বছরের ইতিহাসের বিচ্ছেদ।

বৃষ্টির গন্ধে পাহাড় জেগে উঠলে এই জীবনে আবার হবো বৃক্ষ। তুমি আর আমি কার্বনের পৃথিবীতে ছড়াবো অক্সিজেন।

ক্লান্ত সভ্যতায় হারিয়ে যাওয়া সবুজ পাতি হাঁসের শব্দে জাগিয়ে তুলবো পুঁড়ে যাওয়া আমাজন।

 
পুুঁড়িয়ে ফেলা পৃথিবীর ফুসফুসের জন্য রোপণ করবো কবিতার বীজ ;একদিন জন্ম নিবে উত্তাল প্রতিবাদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com