1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

সন্তানদের স্বপ্ন পূরনে পিতামাতাকে এগিয়ে আসার আহবাণ জানালেন হুইপ মিসবাহ

  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ৩২৫ Time View

সুনামগঞ্জ বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্লাসপার্টি সম্পন্ন হয়েছে। সোমবার সকালে বিদ্যালয়ের আযোজনে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ পার্টি অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে ক্লাসপার্টি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
অভিভাবক নুরুল আলম সাগরের পরিচালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.হারুন অর রশিদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.জাহাঙ্গীর আলম.জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.জিল্লুর রহমান, অধ্যক্ষ ড.জান্নাতুল ফেরদাউস প্রমুখ।

প্রধান অতিথি’র বক্তব্যে এমপি মিসবাহ বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির শিখরে আরোহন করতে পারে না। এই ক্ষুদে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন করতে বর্তমান সরকার কাজ করছে। বিয়াম ল্যাবরেটরি স্কুলটি বর্তমানে ৮ম শ্রেনী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু আছে। আগামী বছর থেকেই ৯ম ও ১০ শ্রেণীর শিক্ষা কার্যক্রম চালুর ব্যবস্থা করা হবে। বিদ্যালয়ে নতুন আরেকটি ভবন নির্মাণ করা হবে।
তিনি আরও বলেন, জেলার একমাত্র ইংরেজী মাধ্যম বিদ্যালয়টি অত্যন্ত সুনামের সাথে তার শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামী বিদ্যালয়টি আরো সামনের দিকে এগিয়ে যাবে এবং বিদ্যালয়ের যে কোন সমস্যায় আমি সব সময় পাশে আছি পাশে থাকব।
তিনি বলেন,সুনামগঞ্জ বিয়াম ল্যাবরেটরি বিদ্যালয়টির সাথে যারা শুরু থেকে এখন পর্যন্ত সঙ্গে আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, তারা যেন সব সময় এই বিদ্যালয়টির সাথে থাকে আমি সেই কামনা করি।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে করে বলেন, আপনাদের সন্তানকে পড়া লেখা করার জন্য চাপ প্রয়োগ করবেন না, এমনকি আপনাদের স্বপ্ন তাদের ঘাড়ে দিবেন না তারা যে রকম ছোট বেলা থেকে স্বপ্ন দেখছে সেই স্বপ্নটি পূরণ করতে দিবেন এবং পড়া লেখার পাশাপাশি নিয়মিত তাদেরকে খেলাধুলার ও সুযোগ দিবেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com