1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

সিলেটে মাকে হত্যা করল পাষান্ড ছেলে

  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ৫৮৮ Time View

সিলেটে প্রেমলতা বাউরি নামের এক নারী খুন হয়েছেন। তার ছেলে দীপু বাউরি (৩০) লোহার পাত দিয়ে পিটিয়ে তার মাকে খুন করেছে বলে অভিযোগ ওঠেছে।

সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলার দলইপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে দীপু পলাতক আছেন।

পুলিশ জানায়, দীপু ও তার মা দলইপাড়া এলাকার একটি চা-বাগানে থাকতেন। দীপুর ছোট ভাই আছে। তিনি অন্যত্র থাকেন। কোনো একটি বিষয় নিয়ে সোমবার রাতে দীপুর সঙ্গে তার মা প্রেমলতার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দীপু একটি লোহার পাত দিয়ে তার মায়ের মাথায় আঘাত করেন। এতে প্রেমলতা ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর প্রেমলতার প্রতিবেশীরা পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আজ মঙ্গলবার তার ময়নাতদন্ত হবে।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ূম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই দীপু পালিয়ে গেছেন। তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com