1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

জগন্নাথপুরে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আ.লীগের সম্মেলন সম্পন্ন

  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০
  • ৯১৯ Time View

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আজ রোববার বিকেলে শাহারপাড়া বাজার এলাকায় সম্পন্ন হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ লাল মিয়া এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ার আলী এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল হেহাসেন লালনের পরিচালনায় প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদ সদস্য সৈয়দ আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন,সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ সভাপতি আব্দুল কাইয়ুম, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম,জয়দ্বীপ সূত্রধর,প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সদস্য সৈয়দ মাসুম আহমদ,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহ রুহেল প্রমুখ।
পরে দ্বিতীয় অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম এর পরিচালনায় শুরুতে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। এসময় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী তাদের প্রার্থীতা ঘোষণা করেন।

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, সভাপতি ও সাধারন সম্পাদক পদে প্রার্থী ও ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা উপজেলা আওয়ামীলীগের কাছে কমিটি গঠনের দায়িত্ব দেন। আমরা সকলের মতামতের প্রেক্ষিতে শ্রীঘ্রই কমিটি ঘোষণা করব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com