1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

সুনামগঞ্জে বিদেশী অস্ত্রসহ আটক ৪

  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০
  • ৩৮৭ Time View

সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুটি বিদেশী রিভলবারসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব-৯।

গতকাল মঙ্গলবার দুপুর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানাধীন পাইকপাড়া সাকিনস্থ রাশিদ আলী মেমোরিয়াল গার্লস স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিদেশী রিভলবারসহ ৩ জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করে।

আটককৃতরা হচ্ছে- সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার কলাউড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে সৈয়দ হোসেন (২৪) ও মো. ফারুক হোসেন (২৮) এবং একই এলাকার মো. ফিরোজ আলীর ছেলে নবিল হোসেন (৩৫)।

পরে বিকাল সাড়ে ৪টার দিকে একই বিষয়ে ছাতক উপজেলার লাফার্জ সুরমা সিমেন্ট কারখানার লাফার্জ পয়েন্টের শামসু মিয়ার হোটেল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী রিভলবারসহ দোয়ারাবাজার থানার উত্তর কলাউড়া গ্রামের মো. ফকুর ছেলে মো. আব্দুল মান্নান (৫৮) কে আটক করে র‌্যাব।

উভয় অভিযানে নেতৃত্ব দেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানীর মেজর মোঃ শওকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com