1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:

ধর্মপাশায় আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ গৃহবধূ

  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৪১ Time View

চুলায় আগুন পোহাতে গিয়ে সুনামগঞ্জের ধর্মপাশায় সীমা রাণী সরকার (২৮) নামের এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণউড়া গ্রামে এ ঘটনা ঘটে। দগ্ধ গৃহবধূ ওই গ্রামের সেন্টু সরকারের স্ত্রী।
জানা যায়, শীতের প্রকোপ থেকে বাঁচতে ওই গৃহবধূ ওইদিন সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়ির চুলায় আগুন পোহাচ্ছিলেন। এ সময় চুলায় তার কাপড় পড়ে আগুন ধরে যায়। এতে তার শরীরের ৫০% পুড়ে যায়। আহতাবস্থায় তাকে রাত ৯টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে রাত ১০টার দিকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার দুপুরে গৃহবধূকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য সঞ্জিত সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com