1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন

ছাতকে পুলিশের ধাওয়ায় নদীতে পড়ে এক ব্যক্তির মৃত্যু

  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪১২ Time View

ছাতক প্রতিনিধি::
ছাতকে পুলিশের ধাওয়া খেয়ে সুরমা নদীতে পড়ে মোহাম্মদ আলী নামের এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। শুক্রবার বিকেলে শহরের মোগলপাড়া এলাকায় সুরমা নদীতে সে নিখোঁজ হয়। রাত ৮টার দিকে তার মৃত দেহ উদ্ধার করা হয়েছে। মোহাম্মদ আলী শহরের মোগলপাড়া এলাকার মৃত সাহেদ আলীর পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, মোগলপাড়া এলাকার সুরমা নদীর তীরে বাঁধা একটি নৌকায় মোহাম্মদ আলীসহ কয়েক জন লোক তাস খেলছিল। নৌকায় তাস খেলার গোপন সংবাদ পেয়ে ছাতক থানার এএসআই মহিউদ্দিন ও কনষ্টেবল ইকবাল নৌকায় তাস খেলায় মত্ত ব্যক্তিদের ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে খেলা ফেলে নৌকার পেছন দিক দিয়ে পালাতে গিয়ে সুরমা নদীতে ঝাপ দেয় তারা। এক পর্যায়ে সাঁতার কেটে অন্যারা কুলে উঠলেও মোহাম্মদ আলী পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। পরে রাত ৮টার দিকে সুরমা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। ছাতক থানার ওসি মোস্তফা কামাল জানান, জুয়ারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাপ দিলে এ ঘটনা ঘটে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com