1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ২

  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৩২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়কের বাহ্মণগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার মাইজবাড়ি গ্রামের নাসির উদ্দিনের ছেলে সোহাগ মিয়া (১৭) ও শামসুন্নুরের ছেলে পাভেল আহমদ (১৫)। পাভেল এবারের এসএসসি পরীক্ষার্থী। এ ঘটনায় একই গ্রামের আতিক (১৭) ও শাকিলনূর (১৮) গুরুতর আহত হয়েছেন। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবুল হোসেন জানান, একটি মোটরসাইকেলে করে ওই চারজন দোয়ারাবাজার উপজেলার দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত হন আরও দুজন। পাভেল আহমদ এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল।
সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যবরত চিকিৎসক সায়েকুল ইসলাম জানান, দুজন হাসপাতালে
আনার আগেই মারা যান। আহত দুজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com