1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন

সুনামগঞ্জে বিআরটিসির বাস খাদে, আহত-২০

  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭০৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের পৌর শহরের নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসি বাস খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন।মঙ্গলবার সকালে পৌর শহরের সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সাথে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার
সকালে শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে কুমিল্লাগামী একটি বিআরটিসি বাস সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে সংঘর্ষ হয়। এ সময় বিআরটিসি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত যাত্রীদের আহত অবস্থায় সুনামগঞ্জ হাসপাতালে নিয়ে যান।এ ব্যাপারে সুনামগঞ্জ সদর উপজেলার আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন, আহত অবস্থায় ২০ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত ৬ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মনজুর মুর্শেদ বলেন, আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়ে। ধারণা করা হচ্ছে বাসটি দ্রুতগতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com