1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

সুনামগঞ্জ-দিরাই সড়কে সেতুর দাবিতে মানববন্ধন

  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
  • ৩৮৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জ-দিরাই সড়কের মদনপুর এলাকায় ঝুঁকিপূর্ণ বেইলি সেতু অপসারণ করে নতুন সেতু নির্মাণের দাবিতে বুধবার দুপুরে মানববন্ধন হয়েছে। সড়কের মদনপুর এলাকায় ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন হয়। এতে বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন অংশ নেন।
মানববন্ধনে বক্তারা জানান, সুনামগঞ্জ-দিরাই সড়ক দিয়ে জেলার দুটি উপজেলার মানুষজন যাতায়াত করেন। প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে এই সড়ক দিয়ে। কিন্তু সড়কের কাঠইর এলাকার বেইল সেতুটি দীর্ঘদিন ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভারী যানবাহন সেতুর ওপর উঠলে সেতুটি দুলে। ইতিমধ্যে কয়েকবার সেতুর পাঠাতন ভেঙ্গে যান চলাচল বাধাগ্রস্ত হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ জোড়াতালি দিয়ে সেতুটি টিকিয়ে রেখেছ। বর্তমানে সেতুর যে অবস্থা তাতে যে কোনো সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে এখানে। তাই ঝুঁকিপূর্ণ বেইলি সেতু অপসারণ করে এখানে নতুন পাকা সেতু নির্মাণ জরুরি হয়ে পড়েছে। কিন্তু বারবার এই দাবি জানানোর পরও সড়ক বিভাগ থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তারা সেতুর পাশে ভারী যানবাহন চলাচল নিষেধ লিখে রেখে দায় সেরেছে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন স্থানীয় কাঠইর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুফতি শামসুল ইসলাম, আয়োজক সংগঠনের সভাপতি মোশাহিদ আলম, সাধারণ সম্পাদক কামরুল হাসান, উন্নয়নকর্মী ওবায়দুল হক, কাঠইর নান্দনিক ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক দোলন আহমেদ, আয়োজক সংগঠনের সদস্য ওবায়দুল হক মুনসি, ফুয়াদ মনি, শামসুর রহমান প্রমুখ।
এ ব্যাপারে জানতে চাইলে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন,‘আমরাও এই সেতু নিয়ে সমস্যায় আছি। নিয়মিত সংস্কার করতে হয়। এখানে একটি নতুন সেতু নির্মাণের প্রকল্প প্রস্তাব উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো আছে। প্রকল্প অনুমোদন হলেই নতুন সেতু নির্মাণের কাজ শুরু হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com