1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন

কৃষক হত্যা দিবসে সুনামগঞ্জে কৃষক লীগের সভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৭৩৩ Time View

স্টাফ রিপোর্টার::
‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ শ্লোগানে সুনামগঞ্জ জেলা কৃষক লীগের আয়োজনে ‘কৃষক হত্যা দিবস’ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল রোববার দুপুরে শহরের ডিএস রোডের আব্দুল মজিদ প্লাজার জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক লীগের আহ্বায়ক আবদুল কাদির শান্তি মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব বিন্দু তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সিনিয়র সদস্য মঈনুল হক, সামছুল হক, মনোয়ারা খাতুন, নজরুল ইসলাম, জালাল মিয়া, মেহেদী হাসান চৌধুরী রাসেল, রফিকুল ইসলাম কালা মিয়া, সালমা আক্তার চৌধুরী, খসরু ওয়াহিদ চৌধুরী, মো. আনোয়ারুল হক, জুলহাস মল্লিক, আছমা আক্তার, তাজুল ইসলাম, সদর উপজেলা কৃষক লীগের সদস্য সচিব মুহিবুর রহমান মুহিব প্রমুথ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেমন্ত তালুকদার, সদর উপজেলা কৃষক লীগের সদস্য মেহেদী হাসান লিটন, কৃষক লীগ নেতা গোলাম কিবরিয়া, সাইফুল ইসলাম সাইফ, সুব্রত কুমার কর, রাহিদুল হক রাহি, রাজু আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন,‘ বিএনপি সরকারের আমলে সারের দাবিতে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ১৮ জন নিরীহ কৃষক। কিন্তু এখন কৃষকদের সারের জন্য আর আন্দোলন করতে হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন কৃষি ও কৃষকবান্ধব সরকারের পক্ষ থেকে লাখ লাখ কৃষককে বিনামূল্যে সার-বীজ ও কৃষি উপকরণ দেয়া হচ্ছে। কৃষিখাতে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা ভর্তুকি দিচ্ছে।’
প্রসঙ্গত, বিএনপি সরকারের আমলে ১৯৯৫ সালে ১৫ মার্চ মাসে সার, তেল, কীটনাশক ও কৃষিপণ্যের দাবিতে আন্দোলন করা ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ ১৫ মার্চকে ‘কৃষক হত্যা দিবস’ হিসেবে ঘোষণা করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com