1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন

  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৯০৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক – বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
কিছুক্ষণ আগে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী জানান, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী সাজা ৬ মাস স্থগিত।

আনিসুল হক বলেন, খালেদা জিয়া ঢাকায় নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন। দেশের বাইরে যেতে পারবেন না। স্বরাষ্ট্রমন্ত্রণালয় যেদিন থেকে তার আবেদন গ্রহণ করবে, সেদিন তিনি মুক্তি পাবেন।

মানবিক কারণে, বয়স বিবেচনায় খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান আইনমন্ত্রী।

একইসাথে তার ভাই শামীম ইস্কান্দার, বোন সেলিমা হোসেন তার স্বামী রফিকুল ইসলামের করা আবেদনের প্রেক্ষিতেই সরকার সিদ্ধান্ত নেয়।

আইনমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে নির্বাহী আদেশে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com