1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন

করোনাভাইরাস রোধে শ্রমজীবী মানুষের মাঝে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপকরণ বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৬০৮ Time View

স্টাফ রিপোর্টার –
করোনাভাইরাস রোধে শ্রমজীবী মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাস্ক ও লিফলেট বিতরণ করেছে জেলা ছাত্রলীগ।
মঙ্গলবার সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে’র নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মী এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে বলেন, বাংলাদেশের প্রত্যেকটি ক্রান্তিকালে বাংলাদেশ ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারই ধারাবাহিকতায় কেন্দ্রের নির্দেশে করোনা প্রতিরোধে ও জনসচেতনতা বাড়াতে আমরা জেলা ছাত্রলীগ নিজস্ব তত্বাবধানে হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাস্ক ও লিফলেট বিতরণ করেছি। পাশাপাশি কিভাবে সচেতনতা অবলম্বন করতে হবে সেসব সম্পর্কে দিকনির্দেশনা দিচ্ছি। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হতে সকলের প্রতি আহবান জানিয়েছি।
তিনি আরো বলেন, ‘আমাদের জেলা ইউনিটের প্রত্যেক নেতাকর্মী জনগণকে সচেতন করতে নিয়মিত কাজ করে যাবে। জেলার অন্তর্গত ছাত্রলীগের প্রত্যেক ইউনিটকে আমরা কাজ করতে বলেছি। জেলা ছাত্রলীগের অন্তর্গত বিভিন্ন ইউনিটে এ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।’
কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা শাফায়াত জামিল, প্রভাস পাল, হুজাইফা হুদা, মাজিদুর রহমান, জ্যোতির্ময় বনিক, দীপ্ত দাস, রনি নাগ।
উল্লেখ্য, এর আগে গত ২০ মার্চ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের সব ইউনিটের মেডিক্যাল টিমের সমন্বয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরি, মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট বিলি করার নির্দেশ দেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com