1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন

সুনামগঞ্জে শ্বাসকষ্টে মহিলার মৃত্যু, হোম কোয়ারেন্টিনে পরিবারের লোকজন

  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৬১৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জ শহরের পূর্ব নতুনপাড়ায় ৫৫ বছর বয়সী নারী’র কাশি ও শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৫ টা ৫৫ মিনিটে অসুস্থ্য অবস্থায় হাসপাতালে নেবার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই মহিলার মৃত্যু’র পর এলাকায় উৎকণ্ঠা দেখা দেয়। মহিলার স্বামীকে করোনা পরীক্ষা করণের জন্য সিলেটে পাঠানো হয়েছে। পরিবারকে হোম কোয়ারেন্টিনের মাধ্যমে নজরদারীতে রাখা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ ও রোগীর স্বজনরা জানান, সুনামগঞ্জ শহরের পূর্ব নতুনপাড়ায় ৫৫ বছর বয়সি মহিলা উচ্চ রক্তচাপ ও শ্বাসকস্টের রোগী ছিলেন। কয়েকদিন ধরে তিনি সর্দি-কাশিতেও ভোগছিলেন। সোমবার ভোর ৫ টা ৫৫ মিনিটে পরিবারের লোকজন অসুস্থ্য অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। ওখানে জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার কামরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আর এমও ডা. রফিকুল ইসলাম জানান, কর্তব্যরত চিকিৎসক তাদের জানিয়েছেন হাসপাতালে পৌঁছার আগেই এই মহিলা মারা গেছেন।
সিভিল সার্জন ডা. শামছুদ্দিন জানালেন, মৃতের স্বামী জানিয়েছেন, তার স্ত্রী অতি উচ্চ রক্তচাপের রোগী এবং শ্বাসকষ্টে ভোগছিলেন। স্ত্রী’র মৃত্যুর পর স্বামীকে করোনায় আক্রান্ত কী-না পরীক্ষকরণের জন্য সিলেটে পাঠানো হয়েছে। পরিবারের অন্য সদস্যদের হোম কোয়ারেন্টিনের মাধ্যমে নজরদারীতে রাখা হয়েছে। মৃত মহিলার শেষকৃত্য সম্পন্ন হওয়ায় তার কোন পরীক্ষা করা যায়নি বলে জানান সিভিল সার্জন।
তিনি জানান, এ ঘটনার পর পূর্ব নতুনপাড়াসহ বিভিন্ন এলাকা থেকে লোকজন জানতে চাচ্ছেন কীভাবে ওই মহিলার মৃত্যু ঘটেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com