1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল

সুনামগঞ্জে অসহায় মানুষদের খাবার সামগ্রী দিয়েছে র‌্যা

  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ৩৯৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জে রাতের আঁধারে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায়, দুঃস্থ, দিনমজুরদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছে র‌্যাব।মঙ্গলবার রাতে র‌্যাব-৯ সুনামগঞ্জের উদ্যোগে সুনামগঞ্জ পৌর শহরের তৈঘরিয়ার লম্বা হাটি, বড়পাড়া, কালীবাড়ি, বর্নাণী পাড়া, মাহমুদপুর, মল্লিকপুরসহ বিভিন্ন স্থানে অসহায় মানুষকে খুঁজে বের করে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন র‌্যাব-৯ সুনামগঞ্জের লে. কমান্ডার ফয়সল আহমদ।খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, আধা লিটার তেল, আধা কেজি লবণ, পেঁয়াজ ১ কেজি ও সাবান ১টি।র‌্যাব-৯ সুনামগঞ্জের লে. কমান্ডার ফয়সল আহমদ জানান, করোনার বিস্তার প্রতিরোধের জন্য সরকারের পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে কেউ যাতে বাসা থেকে বাইরে না বের হয়। সেই জন্য প্রথম দিন থেকে আমরা র‌্যাবের বিশেষ টহলের ব্যবস্থা করেছি এবং মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করছি।তিনি আরও বলেন, যারা দিনমজুর তাদের তালিকা আমরা তৈরি করেছি এবং বাড়ি বাড়ি গিয়ে আমরা তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি। আমি মনে করি এই দুঃসময়ে আমাদের সবার উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com