1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

মৌলভীবাজারে মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন

  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ৮১৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
মৌলভীবাজারের রাজনগরে মারা যাওয়া ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌহিদ আহমদ।

সিভিল সার্জন বলেন, ঢাকা থেকে টেলিফোনে আমাদের নিশ্চিত করা হয়েছে রাজনগরে মারা যাওয়া ব্যক্তি করোনা পজিটিভ ছিলেন। ফলে এই প্রথম মৌলভীবাজার জেলায় করোনা পজিটিভি শনাক্ত হলো।

সেঞ্চু মিয়া (৪০) নামের ওই ব্যক্তি গতকাল শনিবার (৪ এপ্রিল) রাজনগরের টেংরাবাজার ইউনিয়নের ভাঙ্গারহাট গ্রামে করোনার উপসর্গ নিয়ে মারা যান। তিনি মুদি দোকানদার ছিলেন।
মৃত ব্যক্তির সাম্প্রতিক সময়ে কোনো প্রবাসীর সংস্পর্শে যাওয়ার ইতিহাস নেই জানিয়ে মৌলভীবাজারের সিভিল সার্জন বলেন, তিনি কমিউনিটি ট্রান্সমিশনে আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে মৃত সেঞ্চু মিয়ার নমুনার প্রতিবেদন পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন রাজনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উর্মী রায়।

এছাড়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম ও টেংরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু খাঁন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com