জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাতা গ্রামের হাকিম বাড়ীর বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী মশাহিদ গনির উদ্যোগে সাতা, হাড়গ্রাম, ও পাইলগাঁও গ্রামের ঘরবন্দি অসহায় দরিদ্র দুই শতাধিক পরিবারের ১০ কেজি করে চাল বিতরণ করেন।
আজ শুক্রবার প্রবাসীর স্বজনরা বাড়ী রাড়ী গিয়ে দরিদ্র অসহায় পরিবারের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেন।
বিতরণকালে স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেন ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু বকর মধু, এলাকার আব্দুল বারিক রয়ান মিয়া, সজ্জাদ মিয়া, শহিদ আহমদ, মশিউর মধু, আব্দুল কাদির, লিটন মিয়া, কামরুল আহমদ প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply