1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

জগন্নাথপুরে প্রবাসী নারী আহত হওয়ার অভিযোগে আটক ১

  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০১৫
  • ৩৪০ Time View

স্টাফ রিপোর্টার:জগন্নাথপুর পৌর এলাকার ছিলিমপুরে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক প্রবাসী নারী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এঘটনায় ১জনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, পৌর এলাকার ছিলিমপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুস সাহিদ প্রবাসী স্ত্রী জান কে মিউ কে নিয়ে বেশ কিছুদিন ধরে পৈত্রিক বাড়িতে বসবাস করছিলেন। তাদের পৈত্রিক সম্পত্তি নিয়ে একই গ্রামের চাচাত্বো ভাই আক্তার হোসেনের সাথে তাদের মামলা মোকদ্দমা চলছিল। এঘটনার জের ধরে রোববার সকালে প্রবাসী আব্দুস সাহিদ নারিকেল গাছ থেকে নারিকেল পাড়তে গেলে প্রতিপক্ষ আক্তার হোসেন এতে বাধা দেন। এক পর্যায়ে আক্তার হোসেনের লোকজন হামলা চালিয়ে প্রবাসী আব্দুস শাহিদের স্ত্রী বিদেশী নাগরিক জানকে মিউ কে আহত করেন বলে প্রবাসী আব্দুস সাহীদ অভিযোগ করেন । এসব অভিযোগে তিনি জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে রোববার সন্ধ্যায় আক্তার হোসেন(৪০)কে আটক করে পুলিশ। এদিকে আক্তার হোসেন জানান, ঘটনাটি সম্পূর্ন সাজানো ও পরিকল্পিত। আমাদেরকে ফাঁসানোর জন্য ভূমি সংক্রান্ত বিরোধের কারণে ঘটনাটি সাজানো হয়েছে। জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, এঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ একজনকে আটক করেছে। উল্লেখ্য প্রবাসী আব্দুস সাহিদ ও ব্যবসায়ী আক্তার হোসেন মধ্যে বেশ কিছুদিন ধরে ভূমি সংক্রান্ত একাধিক মামলা মোকদ্দমা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com